‘তুমি’ কিংবা ‘সে’
2023-12-21
আমায় দেখে নড়ে গিয়েছে নিশীথের ভিত্
শীতবস্ত্র নয়, কোন ‘তুমি’ কিংবা ‘সে’ নয়
আমাকে কোমল উষ্ণতা দিয়েছে পৌষের শীত!সম্পূর্ণ
আমায় দেখে নড়ে গিয়েছে নিশীথের ভিত্
শীতবস্ত্র নয়, কোন ‘তুমি’ কিংবা ‘সে’ নয়
আমাকে কোমল উষ্ণতা দিয়েছে পৌষের শীত!সম্পূর্ণ
বলিনি তবু বলা হয়ে গেছে মনে
শুনোনি তবু শুনে নিও কাছে এসে-
মনে করো নাহয় কথাগুলো জমে আছে
যেগুলো এতদিন কেটে গেছে ব্যাকস্পেসে!সম্পূর্ণ
পাষাণের শহরে এসেছে যে
বিলিয়ে দিতে প্রেমের তাবিজ,
কি অমোঘ আশা নিয়ে হেঁটে চলে কবি
সুখের মোড়কে বপণ করে বিষাদের বীজ
এক হেলেনে ধ্বংস ট্রয়
আরেক হেলেনে- হেলাল হাফিজ!
সম্পূর্ণ