ষ্টি নয় বারুদ চাই
এত সহযে পাপগুলো ধুয়ে দেব না
ওরা জল ফুঁড়ে উঠেছে,ক্রমপুঞ্জিত আরও
মাটি মাথা দেওয়াল ফুঁড়ে ছড়িয়ে পরেছে
ধ্বংস করেছে, নষ্ট করেছে
এক এক পাঁজর এক এক কালের
ক্রমপুঞ্জিত ইতিহাস, আমাদের
ভাঙা গড়া সবটায় ওদের ছত্রাক উঠছে গজিয়ে
আমায় অরাজগ হতে দাও
লেগে থাকা ঘাম কঠিন শ্রমের দাগে
আমি রেখে যাব শেষ প্রতিকার
ভেসে গেছে সব ভেঙেছে কঠোর ঘায়ে
শকুন নিয়েছে ভাগার সবটা
প্রত্যাশিতের ঘর, জ্বালিয়ে দিয়েছে

সম্পূর্ণ

একদা বুকের ছাতে ঝড়ে জলে তীব্র পর্যটন,উদ্যত পোষা যন্ত্রটিও
নির্দেশকও জানে এ তার প্রচ্ছন্ন খেয়াল,কে এসে ঢেকে দিল আশ্চর্য প্রত্যুষ একে একে বিন্যাসী রশ্মিরা সম্পূর্ণ

কি আসে যায় রাজ্য কিংবা সিংহাসনে !

যে দীপশিখা প্রজ্জলিত হৃদয় নামক
ছড়িয়ে দিলে অসংখ্য তার সুবাস ভরে
না জ্বালালে মানুষ নামক বৃত্তিগুলো

কি আর দামী যতই সাজো প্রেম উপাসক !

প্রেম এমনই আধার মানুষ এরই টানে
কেউ ধনী কেউ নি:স্ব হয়ে সবটা খোয়ায়
কার কি আধার রত্ন জানে আগলে তাকে

সোনার মুকুট পরায় প্রেমের সিংহাসনে !!

সম্পূর্ণ

সবই তো এমন অযথাই ঝড় বৃষ্টি ডাকো
সরে গেলে আত্মিক ছায়া
উঠোন’টা এলোমেলো লাগে, শয্যাময় রৌদ্র তামাসা

মনে হয় মূর্ত থেকে উঠে গেছি আমি
একটি পুরুষ তার রৌদ্রগাহ মুখ,দাঁড়ি, চুল প্রখর জিলেট
এখনও রাখা কৌমের ভেতর
সে-ই শুধু তোরঙ্গ বদলায়, একা এক মাঠ
পরে

নি:শব্দে পেয়েছে দেখো কি জটিল
জৈবিক মূর্ছণা, সরে গেছে আত্মিক পিপাসা
ক্ষুধা তেষ্টা সর্বৈব অধ্যায়
চিরন্তন আমি অগোচর বৃষ্টিহীন শ্রান্ত ধূসর
ডাক দেও সর্বৈব আত্মিক
টেনে তোল জীবের ভেতর ,ও ধারে কর্তিত কোন
জীবাংশের দেহ, পূর্ণ তত্ত্ব রেখে দাও
বুকের ওপর,দেখে যাও নিসর্গিক ফলসা জগৎ।

সম্পূর্ণ

সাধ্যাতীত ঘাসের ভেতর
একটা চুল্লু দাও আবর্জণা সেরে রাখি
বিচ্ছিন্ন মাথা দুর্বিসহ ঘিলুর ভেতর
এক্সট্রিম দগ্ধতায়
চলুক তিনশো ভোল্ট তোমার আমার!

সম্পূর্ণ

দীর্ঘশ্বাস শুধু

কখনও মৃত আমির ওপর দিয়ে পেড়িয়ে চলেছে
অর্ধ সমাপ্ত বিদীর্ণ এক পথ, মনে হয়
সক্রিয় গ্রন্থিগুলো নিষ্পেষিত করে
সদর্পে বয়ে যায় শব্দে বর্ণে সালংকারা
আত্মের মত, তৃষিত সে পথ সংগোপনে বুঝে নেয়
মাথার ওপাশে ভগ্নাংশের ছাতির মত
রোদ্দুরে অনাহূত স্মৃতিচিহ্ন বুঝি । বুক চিরে
পিচ গলা ব্যাথা কত শত রোদ্দুর নামে
মৃত আমি বলে ওঠি – দ্যাখো ,দ্যাখো এই আনকোরা
মৃত ঝোঁপ ঝাড়, ফাঁটা পোড়া মৃৎচিহ্ন রেখে
আমার উপর জন্মান্তর এ কি প্রতিশোধ ?

স্মৃতিচিহ্ন থেকে কেউ অন্তর্হিত করেছে আমায়
ধূ ধূ মরুপথ ঢেকে গেছে ধূলিস্তুপে, অনাদৃত গাছেদের
ধূষর বৃত্তের কাছাকাছি, আরও এক
অস্ফুষ্ট কক্ষপথ,নিদাঘ প্রদাহ আর মৃতগন্ধ
শবদেহে যেন নির্বিকার বাহকের
অন্তিম সমাধি আর স্তূপীকৃত লাশ !
কোথাও মিলাতে চেয়ে ফিরে আসে বিদ্ধস্ত ত্রাসে
নাগালেই সব ছিল
সেই গন্ধ বুকে চেপে একা সেই পথ
নিরাকার শ্রেনীহীন ফলগুলো পথেতে লুটায়
এদিক সেদিক আমারই মতন
আজও অবিকল, নিশুথ আঁধারে ভূর্য্যপত্র খুলে দেখি
একগুচ্ছ মনস্তাপ রেখেছে সাজিয়ে
করস্পুটে পারেনি কৃতাঞ্জলি, ভরা সে দীর্ঘশ্বাস শুধু।

সম্পূর্ণ

শুয়ে পরে সুন্দরী হলে। ওটা কি সঠিক,
উঠে যাওয়া মঞ্চে সাজালো একক তোমাকে ?
নেমে এস কবি তুমি তো জনতা,ত্রিশ কোটি নগ্ন ভারত
কেন থাকো দূরে দূরে সরে
নেমে এস সরাসরি বিদ্রোহ করো বলো “ওরাও জনতা”
তোমার মতন অনেকই আছে
বক্ষলগ্ন করো, মানে হুশে সাজাও সারিতে
দেখেছ ছেলেটি রিক্সা হাতে কি অযুত
শব্দ সাজানো —–
সব্জি পাশেই ক্ষিন্ন যে বুড়ো আজও লেখে
চিরকূট খুলে —- চেন তাকে তুমি, সে আমার
রুগ্ন ভারত,জর্জরিত ঋণে

সম্পূর্ণ