স্বাধীন স্বাধীন স্বাধীনতা
এই আমাদের স্বাধীনতা,
উঠলো আবার রক্তিম সূর্য;
পুব আকাশে ডানা মেললো
তুলে ধরলো তিবর্ণ রঞ্জিত পতাকা
এই আমাদের স্বাধীনতা।সম্পূর্ণ

আমার এই মৃত্যুর শহরে
তোমাকে নিয়ে যতবার ভাবি
ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।
তোমাকে নিয়ে এ পৃথিবীর যত প্রেম
ঠিক তার চেয়ে ঢের বেশি সান্ত্বনায় ভরা।।

সম্পূর্ণ

আমি কয়েদি হয়ে
কবিতার কারাগারে বন্দী।
বিচ্ছেদ ঘটেছে আমার প্রিয়তমার সাথে
অতীতের কল্পনার কাগজে।

তুমি চলে গেছো অনুভবে দূরে
আমারে মৃত্যুর পাহাড়ে একা রেখে।
এতো শুধু – ‘বিস্ময়’।

চিঠি আসে কবিতার কারাগারে
ফাঁসির দিনের অপেক্ষাতে।সম্পূর্ণ

কেবলি ভয়, বেদনার সম্মুখীন হয়ে
তফাত কে পূর্ণ করতে
চেয়ে দেখি জীবনে অনুভবে।
ভালোবাসা
প্রেমের সাহস
আনে জীবনে-
প্রান্তরের ঘাসে শুয়ে থেকে শুকিয়েছে হৃদয়
মনে হয়- বিস্ময়ে-অনুভবে
ব্যথায়- দুঃখে আমাদের সকলের জীবনে
প্রেম জমে গেছে।
সম্পূর্ণ

মানুষকে যদি ভালোবাসো
তবে তুমি নির্বাসন দাও আমাকে।
আমি গোলাপের কাঁটা হয়ে ঝরে যাবো
সকলের প্রিয় অবহেলার মানুষটি হয়ে।
তুমি আমাকে নির্বাসন দাও
মরুভূমির উষ্ণ বালির গায়,
বিরহে আমার সকল কান্না
শুষে নেবে মরুভূমির বালুরাশিতে।।

সম্পূর্ণ

স্বপ্নেরা সব পিছু ডাকে
মিশরের পিরামিডের আশায়;-
ঘুমের দুয়ারে বিক্ষুব্ধ আত্মার মতো
খুলে যায় মমির মুখ গুলো:-
আমার চোখ ছিঁড়িয়া যায় শকুনের পালকের মতো,
শূন্য প্রান্তরের মৃত প্রাণীর কঙ্কালের মতো-
জন্মাবে কত অজানা ইতিহাস।সম্পূর্ণ

আমি তো দেখছি
কত তারা আকাশে জ্বলছে
কভু নিভছে;
আমি তো দেখিনি
ঝরে যাওয়া জীবন ডায়েরির পাতা।
আমি অনুভবে খুঁজেছি তোমারে
তোমাকেই ভালোবেসে।সম্পূর্ণ