| কবিতা | আমাদের শিক্ষা |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | প্রকৃতি ও সমাজের স্বপ্ন |
| সময় | ০৭/০৯/২০১৯ |
| লিখার স্থান | মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ |
| কবিতার বিষয় | ভারতবর্ষ |
শিক্ষা আমাদের অধিকার
মানুষ গড়ার কারিগর।
শিক্ষা আমাদের চোখের আলো
দেশ গড়ার অঙ্গীকার।
শিক্ষা আমাদের বল
আমরা সবাই মহান।
শিক্ষা আমাদের আশার আলো
স্বপ্ন পূরণের ছল।
শিক্ষা আমাদের আঁধার রাত্রে
পূর্ণিমার ওই চাঁদ,
শিক্ষা আমাদের ভোরের আকাশ
পাখিদের-ই গান।
শিক্ষা হল ফুল বাগানের
ফোঁটা কত অজানা ফুল,
শিক্ষা হল জাতির গর্ব-
দেশের জন্য।
শিক্ষা হল নীল সমুদ্রের মাঝে
ফোঁটা একটি ফুল,
শিক্ষা হল মরুভূমির
এক ফোঁটা বৃষ্টির জল।
শিক্ষা হল পূর্ব-আকাশের
রবির-ই কিরণ।
০৭ /০৯/২০১৯