কবিতা পথের স্মৃতি
কবি কাজী নজরুল ইসলাম
কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোল
সময় আশ্বিন ১৩২৭
লিখার স্থান বরিশাল
পথিক ওগো, চলতে পথে
তোমায় আমায় পথের দেখা।
ঐ দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমর গভীর রেখা।।
এই যে দেখা শরৎ-শেষে
পথের মাঝে অচিন দেশে
কে জানে ভাই কখন কে সে
চলব আবার পথটি একা।।
এই যে মোদের একটু চেনার আবছায়াতেই বেদন জাগে।
ফাগুন-হাওয়ার মদির ছোঁওয়া পুবের হাওয়ার কাঁপন লাগে।।
হয়তো মোদের শেষ দেখা এই
এমনি করে পথের বাঁকেই,
রইল স্মৃতি চারটি আঁখেই
চেনার বেদন নিবিড় লেখা।।
guest
0 Comments
Newest
Oldest Most Voted