কবিতা বৃষ্টি
কবি নজরুল ইসলাম খান
সময় মে ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

বৃষ্টি
——
—–নজরুল ইসলাম খান

আষাঢ় এলো সারা বাংলায়,
বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়?
বৃষ্টি পড়ুক টাপুর টুপুর ,
বৃষ্টি নামুক আমার মাথায় ।
দীর্ঘ দিনের তাপদাহে ,
শরীর আমার বদলে গেছে ।
বৃষ্টি নামুক অঝোর ধারায়,
ঠান্ডা করুক আমায় এসে ।
বৃষ্টি এলে ভিজবো আমি ,
ঘরের ছাদে, ফাঁকা মাঠে ।
তুমি যদি থাকো সাথে ,
ভাল লাগবে অনেক তাতে ।
দোলনচাঁপা- কদম্বফুল ,
ফুটে থাকে রাতে -প্রাতে ।
চাইলে তুমি দিতে পারি ,
তুলে এনে তোমার হাতে ।
বৃষ্টি হলে ডোবা নালা ,
পুকুরের ঘাট জলে ভাসে ।
বৃষ্টি এলে অবিশ্রান্ত ,
ডাহুক ডাকে মাঠের পাশে ।
বিলে ঝিলে শাপলা শালুক
ফোটে যেন চাঁদের হাসি ।
বৃষ্টি নামুক মুসলধারে ,
বৃষ্টি আমি ভালবাসি।

১৭/০৫/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted