কবিতা বৃষ্টি বাসর
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২৩, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
সম্পৃক্ততা -
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম
Review This Poem

বৃষ্টি বাসর
—————
—–নজরুল ইসলাম খান

রিমঝিম ঝিম বৃষ্টি নামে আষাঢ় -শ্রাবণে ।
তারই সাথে বাজনা বাজে বিরহী মনে ।
মন কাননে ফোটে বর্ষায় কেয়া- কদম ফুল ।
মেঘের ভেলায় উড়ে বেড়ায় প্রিয়ার কালো চুল ।
মনের মধ্যে বৃষ্টি এসে বাজায় মিলন সুর ।
পেখম তুলে নেচে ওঠে কবির মন ময়ূর ।
আপন মানুষ যতই থাক দুরের সমুদ্দুর
হৃদয় মাঝে নাচে তারই চরণের নুপুর ।
বৃষ্টি বাসর সাজিয়ে রয় অপেক্ষাতে মন ।
কাছের মানুষ মনের ঘরে টোকা দেয় কখন ।
এমন দিনে মনের কথা তারে বলা যায় ।
জগৎ মাঝে অন্য সকল প্রয়োজন ফুরায় ।

০৮/০৭/২০২৩
——————–
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted