| কবিতা | বৃষ্টি আহা বৃষ্টি |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট ২০২২ বিকাল |
| উৎসর্গ | জেরিন |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| সম্পৃক্ততা | - |
| কবিতার বিষয় | প্রকৃতি |
বৃষ্টি আহা বৃষ্টি
———————
—-নজরুল ইসলাম খান
বৃষ্টি আহা বৃষ্টি !
লাগছে বেশ মিষ্টি ।
বাইরে যাওয়া বন্ধ হয়ে
সংকুচিত দৃষ্টি ।
ঘরের মধ্যে চুপটি করে,
বাড়ির মানুষ ঘুমায় পড়ে,
পশুপাখি বাইরে থেকে
পাচ্ছে ভীষণ কষ্ট।
শিশুরা আবদ্ধ থেকে ,
খেলাধুলা বন্ধ রেখে,
ঘরে বসে দুষ্টুমিতে
সময় করছে নষ্ট ।
অলস দিনের আরাম আয়েশ ,
মাংস পোলাও পিঠা পায়েস,
বিত্তবানের রসনা বিলাস
চলবে খুব বাহার।
দিনমজুরের মুখটি ভার,
বেকার ভাবে দিনটি পার,
আয় রোজগার বন্ধ হয়ে
চলবে কেমনে সংসার ?
১৩/০৯/২০২২