কবিতা বিবগী
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

বিবাগী
———–
——-নজরুল ইসলাম খান

আঁখির কোলে অশ্রু দোলে ,
হৃদয় উচাটন ।
বাহির পানে কাহার টানে ,
ছুটছে প্রিয়জন ।
চাঁদের থেকে জোছনা রেখে ,
মেখেছে তার গায়ে ।
রংধনুর রং আল্পনা ঢং
এঁকেছে তার পায়ে ।
ফুলের পাপড়ি দোলায় বাবরি,
তারই মাথার কেশ ।
দীঘির জলে পদ্ম ফুলে ,
বাড়িয়েছে বেশ ।
পাখির সাড়া, ঝর্ণা ধারা,
শোনায় তারে গান ।
এর ও পরে কার যে তরে,
প্রাণ করে আনচান ।
জনম ভরে এমন করে ,
যায় না যারে পাওয়া ।
আলেয়ায় আর মরিচীকায়,
বৃথা তারে চাওয়া ।
বুকটি চিরে হৃদয়টিরে,
দেখানো যায় যদি ।
তারই লাগি এ বিবাগী,
পাগল নিরবধি ।

২২/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted