| কবিতা | ধূর্ত শিয়াল |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | বাংলাদেশ, রূপক, সমসাময়িক |
ধূর্ত শিয়াল
--------------
--নজরুল ইসলাম খান
মূর্ত বনের ধূর্ত শিয়াল,
বুদ্ধি পাল্টায় ক্ষণে ক্ষণে ।
বলে বেড়ায় নই যে আমি ,
এখন আর সেই দুষ্ট মনে ।
হাস ও মুরগী - ছাগল ছানা,
ঘুরতে বনে নেই যে মানা ।
আগের মতন ধরতে তোদের ,
কখোনো দেবো না হানা ।
শিকারগুলো বলে মামা,
বলছিলে আগেও দু'বার ।
কিন্তু তখন রাখনি যে,
কথা দিয়ে কথা তোমার ।
বলে শিয়াল, ওরে বোকা!
শুনে দেখ না এই বেলাটা।
মনে বলে, আয়রে বেটা,
আয় দেখে যা শেষ খেলাটা।
০৯/০৮/২২৩