| কবিতা | ডাক দেয় পাখি |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | - |
| সময় | জুন ২০২৩, সকাল |
| উৎসর্গ | জেরিন |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| সম্পৃক্ততা | - |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক |
ডাক দেয় পাখি
———————
—-নজরুল ইসলাম খান
খুশিতে বিমগ্ন হয়ে থাকি,
স্বপনে বিভোর দুই আঁখি ।
দূর থেকে ডাক দেয় পাখি ,
নিজেকে কোথায় ফেলে রাখি?
মাটির পৃথিবী ভালবাসি,
নিয়ে যেতে চায় পাখি আসি।
নীল ঝরে পড়ে রাশি রাশি ,
থেমে যেতে চায় মুধু- হাসি ।
পায়ে পায়ে খুঁজে ফিরি ছন্দ ,
দেহ মনে লাগে এ কী দ্বন্দ্ব !
চারিদিকে বায়ু বয় মন্দ ,
হারাতে চায় জীবনানন্দ ।
২৩/০৬/২০২৩