| কবিতা | গাঁয়ের ছড়া |
| কবি | নজরুল ইসলাম খান |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি |
গাঁয়ের ছড়া
—————
——নজরুল ইসলাম খান
গাঁয়ের পাশে ছোট্ট বন,
বন দেখে তাই থমকে মন ।
মনের রাজা বনে ঘোরে,
বনের পাখি আাকাশ ওড়ে ।
নদীর নামটি মধুমতী,
সবার কাছে চেনা অতি ।
নদীর পাশে সবুজ গাঁও,
সময় করে দেখে যাও।
গায়ের ছেলের ঘুরতে সাধ ,
বৃষ্টি এসে সাধলো বাঁধ ।
ছেলেটির মন দূরগামী,
সেই ছেলেটি হলাম আমি ।
০৪/০৯/২০২২