কবিতা হেঁশেল ঘরের রম্য কথামালার সুখপাখি
কবি নাশিদ ববি
সময় জুন ২৩,২০২২
1/5 - (1 vote)

একটু বাধে বাধে
ডেকে উঠে সুখপাখি
দেখি বেজে গেছে
এগারোটা ঊনপঞ্চাশটি !

তরী ঘড়ি করে রেঁধে ফেলি
পালং শাকে তিলে খাজি
দিলাম মনের মত নাম করণ
কি কেমন তবে হল তো !

হ্যাঁ হ্যাঁ বলছি আরও আছে
ডিমে কিশমিশে মিঠা রেসিপি
মুখে স্বাদ একেবারে নেই
গিয়ে সটাং হয়ে শুয়ে পরি ।
শুনছি শুয়ে শুয়ে
গরম ভাতে কাঠের লাঠি করেছে মারামারি
যদি চাও বাদশাহি আয়োজন
পকেট ভারী হতে হবে এ কথা বেশ জানি
স্বার্থের দুনিয়া যার আছে বেশি
তারে ডাকি জাহাঁপনা তুম গ্রেট হো !
খুশিতে খুশ ডাকুসর্দার রানী
বিশাল মুখয়ালি মোটা ঠোঁটে হেঁসে উঠে
দেখি বাকি দাসীরা কানাকানি করে
বাঃ কত আদর সোহাগ দেই আরেকটু সোনামণি
তিক্ত হৃদয়ের মধুর সূর ঝন ঝনিয়ে উঠে
ও প্রিয়া তুমি আমার জানে মন
ভাবি ছিলাম দুশমন এখন বউরানী !
একটু বাধে বাধে খোঁজখবর শুনি
দিয়েছিলাম উপহার তাই এই খাতির
নো ফ্রি নো ফ্রি প্লিজ
অর্থ ছাড়া জীবন শূন্য
সবখানে তিরস্কার চলে বেশি
ন্যাড়া কি বেল তলায় আর যাবে
সুখ পাখি ডেকে উঠে
চলি অন্য কোথাও আবার কবে দেখা হবে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted