কবিতা হুম হুম হুম
কবি নাশিদ ববি
সময় দুপুর ২ টা ,২০০৮ জুলাই
উৎসর্গ নিজেকে
লিখার স্থান বারিধারা ডি ও এইচ এস
সম্পৃক্ততা মন খারাপ ছিল
Review This Poem

কি লিখবো জানি না
মাথায় কিছুই আসছে না
একবার এদিক ওদিক তাকালাম
তাও কিছু লিখতে পারছি না
গালে হাত দিয়ে বসে আছি
চিন্তা করছি কি লিখবো

কাগজের পর কাগজ জমছে ট্যাশে
কলমের কালি প্রায় শেষের পথে
কোন কিছু লিখা হল না
মনটা ভীষণ খারাপ হয়ে গেল
অক্সিজেন লেভেল উঠানামা করছে
ভীষণ অস্থির লাগছে
খুলে দিলাম জানালাটি
রাতের আকাশ দেখতে লাগলাম
তারা রা মিট মিট করে জ্বলছে

কত সুন্দর সব কিছু
চোখ বন্ধ করে থাকলাম অনেকক্ষণ
যা দিন গেছে সেটা আর ফিরে আসে না
প্রকৃতি ক্ষণে ক্ষণে বদলে যায়
চেনা সব কিছুই অচেনা লাগে
বুঝতে পারছি কিছু ঘটে যাচ্ছে নীরবে
কিছুটা ভয় আর উৎকণ্ঠা বিরাজ করছে
চোখের পাতায় অনেক ঘুম জমে গেছে
একটু হেসে বললাম তাই না
হুম হুম হুম

guest
0 Comments
Newest
Oldest Most Voted