| কবিতা | সোনালী ঘাসের বনে |
| কবি | নাশিদ ববি |
| সময় | ১০ নভেম্বর,২০২০ |
| উৎসর্গ | কন্যা রাইদা জামান কে |
| লিখার স্থান | টোকিও |
| সম্পৃক্ততা | মহামারি প্রথম বছর ,প্রকৃতি |
সোনালী ঘাসের বনে
সবুজ যে আছে মিশে ,
হলদে পাতাভরা গাছটি
আকাশের নীল ছুয়েঁ ।
ঝরা পাতার শুকনো বনে
প্রজাপতিরা খেলা করে ,
ঘুরে বেড়ায় সারাদিন ভর
শীতের হিম দক্ষিণা বাতাসে
একটু কড়া রৌদ্র কিরণজালে
ভালোবাসা কি যেন খোঁজে !
যদি সময় টা ,কোনভাবে আটকে যেত
বয়সটা যদি এখানে থেমে যেত,
তবে যে সকলে খুব খুশি হত।
যা করা হয়নি আগে
পারেনি কেউ কোন কারনে
অদেখা কোন দ্বীপে আছে কোন সুখের সন্ধানে!
হঠাৎ সোনালী ঘাস ফড়িংটি ,
কোথা থেকে এসে হেসে গান গেয়ে যায়
এই সোনালী সবুজ বনে ।
পিছু ছুটে যাই সেই মায়ার টানে
গহীন সোনালী ঘাসের বনের ভিতর ,
কোন বনবাসীদের দেশে
ভালোবাসা শিখে আর ;তা বিলিয়ে প্রমান করি হৃদয় টা এখনও কঠিন হয়নি ,
প্রাণে ভালোবাসা অনেক বেশি পরিমানে আছে ।