কবিতা ম্যারাথন অনুশীলন
কবি নাশিদ ববি
Review This Poem

মাঝে মাঝে ভয়ানক
গল্প পড়তে বা শুনতে
বেশ রোমাঞ্চকর লাগে
ভূত প্রেত নিয়ে কত গল্প কাহিনী ।

গ্রীষ্মের দাবানল ভালো করে
প্রকৃতির মাঝে ছড়িয়ে পড়েছে
উনুনের তাপ আর প্রকৃতির তাপ
সব মিলে ভয়ানক ব্যপার ।

অনেকদিন পড় বসেছিল
ভয়ানক গা ছমছম গল্পের আসর
গল্পকার একেবারে মাঝে বসে
হারিকেনের আলো জ্বালিয়ে
ফুঁ দিয়ে পান করছে গরম চা আর সিঙ্গারা ।

বেশ আগ্রহ নিয়ে বসেছিলাম
কিন্তু তেমন ভালো লাগছিল না
একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে
কয়েকশ বার বলে গেল ।

বুঝলাম কিছুই নতুনত্ব নেই
বাড়ি থেকে স্টেশন ১৫ মিনিটের পথ
হঠাৎ এক গরুর গাড়ি পাশ কেটে চলে গেল
ঠিক করেছি আর কিছুই দেখবো না ।

আধা ভাঙ্গা পা নিয়ে দিলাম এক দৌড়
ম্যারাথন অনুশীলন হয়ে গেছে আজ
কিছুই মনে না করার প্রতিজ্ঞা
শেষ ট্রেন টা ধরেছিলাম -কি ভয়ানক !

guest
0 Comments
Newest
Oldest Most Voted