| কবিতা | বিজ্ঞানের প্রেমে পড়া |
| কবি | নাশিদ ববি |
| সময় | জুন ২ ,২০২২ |
| উৎসর্গ | বিজ্ঞানী তোমাকে |
| লিখার স্থান | হেঁশেল ঘর |
| সম্পৃক্ততা | বিজ্ঞানীর বই পড়ে |
খুশিতে গদগদ চিংড়ী মাছের মত লাফালাফি
একটু বাদে বাদে বলে উঠে লাভ ইউ সুন্দরী !
বলি এতো যে লাভ ইউ বলছ
ভেবে সত্যিই বলবে কিন্তু
আসল জন কে গো ?
নো নো নো কোন মিছে কথা নয়
কোটস্যুট কেন পড়ে আছো এই ছুটির দিনে
লেকচার না নৌকো ,
বল কোনটায়ে যাবে আজ
অমনি বলে উঠল নো নো
পড়াতে হবে তাই এমন সাজ ।
মুখ বন্ধ করে দেখে যাই তাকে
বিদেশি সুগন্ধি মেখে নিয়ে বলে
কি সুন্দর সুবাস
কি সুন্দর বোতল ।
ভেংচি কেটে বলি মোটেও ভালো না
এই বয়সে এসব সাজ এমন সাঁঝ এদম উচিত না
কপালে কতগুলো ভাঁজ পড়েছে দেখেছ?
হৃদয় তোমার চির সবুজ কচু !
এতো সুন্দর হওয়ার দরকার নেই আর !
বুড়ো বয়সে ভীমরতি ।
একটু বাদে ডেকে উঠে ওগো বঁধু সুন্দরী
এক কাপ গরম কফি নো সুগার প্লিজ
আজকাল একটু ওজন কমাতে হবে বুঝেছি
পেটে ভুঁড়ি হয়েছে বলেছিল এক ছাত্র
শুনে শব্দ করে হাসি
একটু বাদে করব টেলিফোন
অপেক্ষা কর প্লিজ লক্ষ্মীটি ।
রোমান্টিক মাস্টার মশাই
গুরু গম্ভীর কণ্ঠে বলে
চুপ থাকো সবাই
নতুন বিষয় নিয়ে পড়াব আজ
মোটাসোটা সে জন হৃদয় কেড়ে নিয়ে যায়
গালে হাত
চুলে হাত
ভাবি এসব কি হচ্ছে
বিজ্ঞান কি তার ছাত্রীর প্রেমে পড়েছে ?