কবিতা প্রেমের সমাধি
কবি নাশিদ ববি
সময় ভোর রাত ২.৪৫ মিনিট ,২০০০
উৎসর্গ সেই তাকে
লিখার স্থান বাংলাদেশ ,ঘোড়াশাল
সম্পৃক্ততা বিরহ
Review This Poem

ঝিনুক কুড়াতে গিয়ে বলে ছিলে
বল তো ঐ মেঘে কে থাকে
বলেছিলেম তুমি আর আমি ।
হাসতে হাসতে শুনে দিলে কান মলে ।

সাগরের নীল জলে হেঁটে যেতে যেতে বলছিলে
এখানে কে থাকে ?
বলেছিলেম তুমি আর আমি ।
দিলে এক ধমক – শৈবাল থাকে ,নুড়ি থাকে ,থাকে মাছ
জি পণ্ডিত মশাই ।

প্রেম করতে এসে এতো লেখাপড়ার কথা
যার সাথে দেখা হয় তাকেই একই কথা তোমার
কেন বাবা মানুষ কি ভয় পায় না ?
এতো কিছু কি মনে থাকে কারো ?

সব জায়গায় মাস্টারি ফলানো হেবিট ?

একটু বাদে বললেম কেমন আছেন দাদা ?
আমাকে কি চিন্তে পারছেন ?

রাগান্বিত এক স্বর ভেসে এলো চিনেছি – কিন্তু দাদা কেন বলছ ?
আমি তো তোমার স্বামী ,দাদা কেন হব ?
হাসতে হাসতে বলছিলাম একটু রিহারসেল করলাম
মাঝে মাঝে তুমি আমাকে জি ম্যাডাম বল তাই ।

সকলে দাদা দাদা বলতে থাকে
বিশেষ করে সুন্দরী মেয়েরা
আমি যে সুন্দর সেটা তো তোমার চোখে পড়ে না
শুনে চেয়ার থেকে পড়ে গিয়ে প্রলাপ শুরু করলে
একেবারে বিচ্ছু আর ভীষণ কিউট পণ্ডিতের সাথে প্রেম

মনে আছে তুমি অনেক কিছু নিয়ে আসতে
নারকেলের নাড়ু ,নিমকি আর কত কি

শেষ কালে সকলে জানা জানি হয়ে গেল
আর আমাদের প্রেমের সমাধি হল

guest
0 Comments
Newest
Oldest Most Voted