| কবিতা | প্রভু দয়া কর |
| কবি | নাশিদ ববি |
| সময় | ভোর রাত ১ -২ ,২০০৬ |
| উৎসর্গ | জ্ঞান শক্তি |
| লিখার স্থান | ঢাকা ,বারিধারা ডি ও এইচ এস |
পৌষের ডাক পড়েছে
কনকনে ঠাণ্ডা
জীবন চলছে এক রেখা তে
অসহায় মানুষ গুলো ভীষণ কষ্ট করে
দেখতে দেখতে মন ভেঙ্গে যায়
চোখ ভিজে যায়
কোথায় শান্তি আসে
ভুলতে পারি না সেই ব্যথা
একটু ভালো কিছু করার আশায়
কঠিন পরিশ্রম করে যাওয়া প্রাণ
কেউ বোঝে না সে কথা
চাকচিক্যে ডুবে যাওয়া প্রাণ
আসল আর নকলের ফারাক বোঝে না
সকলেই আছে সকলের তরে
ভালোবাসা কি সত্যিই আছে প্রাণে
দয়া কর হে দয়াময় প্রভু
অন্ধ জনে দাও
জ্ঞানের আলো