| কবিতা | প্রদীপের আলো |
| কবি | নাশিদ ববি |
| সময় | সন্ধ্যে ৬ ,২০১৪ |
| লিখার স্থান | বারিধারা ডি ওঁ এইচ এস |
আমি সুলতানা
এই বিশাল রাজ্যের একমাত্র কর্ণধারীনি
আমার রাজ্যে সকলেই সুখী
সকলে শান্তিতে বসবাস করে ।
আমার সুবিচকক্ষণ বুদ্ধিমত্তা ; প্রখট দৃষ্টিশক্তি
যা আমাকে এই রাজ্য পরিচালনা করতে অনেক বেশি সাহায্য করে ।
এই দেখো আমার হাজার বছর পুরনো প্রদীপ
এই প্রদীপ কোন সাধারণ প্রদীপ নয়
পূর্ববর্তী সকল সুলতানদের শুভশক্তি এখানে একসাথে ।
এই প্রদীপের আলো আমার রাজ্যের জন্য মঙ্গলকর
আমি এই প্রদীপ রক্ষা করে চলছি সততার সাথে
আজ এই প্রদীপের আলো পৃথিবীময় সকলের জন্য উন্মক্ত করে দিলাম,
আজ থেকে আর কোন অশুভ শক্তি কারো ক্ষতি করবে না
এই প্রদীপের আলো যাতে না নিভে যায় ;তার গুরু দায়িত্ব আজ থেকে তোমাদের সকলের ।
সবার জন্য প্রদীপ ভালোবাসা নামক আলো ছড়িয়ে দিলো
এই ভালোবাসা ,ভালোবাসার রথে চড়ে সকলের হৃদয়ে পৌঁছে যাবে ।