| কবিতা | দর্শন ভাবনা |
| কবি | নাশিদ ববি |
মেঘের উপর দিয়ে হেঁটে যাওয়ার
সময় দেখেছিলাম রোদের আলো
ছোট জানালা দিয়ে তাকিয়ে থাকি
জারুল ফুল,হাসনাহেনা ,ডালিয়া আর কাঠ গোলাপ
মেঘের দেশে সব ফুল পরীরা
মেঘের সাথে পাল্লা করে দৌড়ে যাচ্ছে
মিষ্টি সুরে গান গেয়ে যায় মেঘপাখিরা
কত রঙ এঁকে যায় রঙতুলি
সবই আঁকা আছে শ্বেত পাথরের দেয়ালে
নকশা আর রঙের -সব চোখ ধাঁধানো ছবি
সময়ের স্রোতে ভেসে গেছে প্রাচীনকালের রাজবাড়ী
কিছু মাত্র নিদর্শন রয়ে গেছে
সভ্যতার বা চিন্তাভাবনার এক
অন্যরকম প্রকাশ
যা বোঝা যায় কিন্তু প্রকাশ করা ভীষণ কঠিন
নিজেকে আবিষ্কার করা অজানাকে জানা