| কবিতা | ঢেঁড়স ভর্তা |
| কবি | নাশিদ ববি |
| সম্পৃক্ততা | বেশি করে সবজি খাওয়ার কর্মসূচি |
শুকনো লঙ্কা আর সাথে সরিষার তেল
নুন দিয়ে চটকে ঢেঁড়সের গায়ে মেখে দিলাম
লোহার তাওয়া উনুনে চাপিয়ে
তাতে ঢেলে দিলাম রসুন কুঁচি
কাঠের লাঠি দিয়ে নেড়েচেড়ে
দিলাম মিশ্রিত ঢেঁড়সগুলি
চারিদিক থেকে ধোঁয়া উঠা শুরু
সবজির গন্ধে হেঁসেল ঘর মৌ মৌ করছে
হালকা হলদে দেওয়া ভাঁজা ঢেঁড়স খেতে ভারী মজা
ঘরে যা আছে তা দিয়ে মজার খাদ্য রান্না করি
গরম ভাতের সাথে এক ফালি লেবু আর আধা ডিমের টুকরো
একেই বলে বাদশাহি খাবার – রাজবাড়িতে এই হল ভুরিভোজ ।