| কবিতা | জীবনের দাঁড়িপাল্লা |
| কবি | নাশিদ ববি |
| সময় | মধ্যরাত ,অক্টোবর ২০০৬ |
| উৎসর্গ | কল্পনা করেই লেখা । অতীতের একটি লেখা । |
| লিখার স্থান | পড়ার টেবিল |
তারাভরা রাত
দেখেছি আমরা
শুধুই দুজনে দুজনার
এক দেহে দুটি প্রাণে !
বিষাক্ত গ্যাস ভরে আছে
সমানে সমান হল না আর
রোজ কত কথা বলে
সে এক অভিশপ্ত দুর্গন্ধ ।
অভিনয়ের ছলাকলা
ভালো করে জানে তারা
ওরে চাঁদের বুড়ি বল দেখি
অভিশাপ সে দেয় আজো বুঝি !
চাবুকের আঘাত পড়ে
তবুও নীরব শান্ত
ঘর ছেড়ে বেরিয়ে যায়
পালাবে কোথায় কোন ঠিকানায় !
শুধুই ভরি আর ভরি
গণনা করে আর চাঁদের বুড়ি
সোনার কাঠি রুপোর কাঠি
কোন টি বেশি দামী !
জীবনের দাঁড়িপাল্লায়
শুধুই চায় অর্থ আর অর্থ চায়
তিক্ত কথারমালায়
কোনটি বেশি দাবি ?
ঝিয়ের বেটির কথা বেশি
বড় কিছু কি দেখেছি নাকি
চলে হাসাহাসি ব্যাঙ্গ ভেংচি
কে কতখানি দিলে খুশি ?
চাঁদের বুড়ি বল দেখি
কে বেশি দামী বল তো দেখি ?