| কবিতা | চশমা |
| কবি | নাশিদ ববি |
| সময় | ৩ ডিসেম্বার ২০২০ ,দুপুর ১ টা |
| উৎসর্গ | প্রিয় কে |
| লিখার স্থান | ট্রেনে আরোহণ কালে ,টোকিও |
| সম্পৃক্ততা | মজা করে লেখা |
একটা চশমা খুব চেনা
পরে থাকে চোখে
আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে !
বুঝি খুব ভালোবাসে
এখন সবাই চশমা পরতে চাইবে
ভালো আর দুষ্ট সবাই ভাব নিবে !
একটা ভারী আর মোটা চশমা
ট্রেডমার্ক হল আমার চশমা।
চোখে কম দেখি
বেশ ভালো আছি
কানে কম শুনি
বেশ ভালো আছি
মগজে কম বুদ্ধি
বেশ আরামে আছি
লোকে কম চিনে
বেশ সুখে শান্তিতে আছি
কম খাই ভালো থাকি
জামেলায় না যাই
দূর চিপায়ে দাঁড়িয়ে থাকি
বোকা বোকা হাবা গোবা
নাচতে না জানলে উঠোন বাঁকা