| কবিতা | গোপাল ভাঁড়ের বউটি |
| কবি | নাশিদ ববি |
গোপাল ভাঁড় এসেছে
পাহাড়ি কফির দোকানে
বিউটিও আছে সঙ্গে
আরও ছানাপোনা মিলে নয়টি হবে ।
মুঠোফোনে তুলে ছবি
রঙ ঢঙে বহুরূপী
কত বিচিত্র জীব বুঝি
এই জামানায় দেখা ভাঁড় !
চুপ করে লিখে যাই
মাঝে মাঝে চোখ যায়
কি করব তা বুঝে উঠতে নাহি পাই
কি তাজ্জব কাণ্ড তাই শুধাই শোনো ভাই !
কানে বাজে কথোপকথন
বাপ রে বাপ একেজন যে
পণ্ডিত সমতুল !
জানি তো হাড়ির ভিতর কিছুই থাকে না
মাঝ রাতে উঠে খেয়ে নেয় তারা
ভীষণ ভাবে খাদক উহারা
শুকনো দেহ খাদ্য থলি মনে হয় কিঞ্চিৎ বড়
প্রতিবারে লাগবে মুরগির চার টা ঠ্যাং !
মুরগির কি দুটি নাকি চারটি ঠ্যাং থাকে ?
গোপাল ভাঁড়ের বউটি বুদ্ধিমত্তায় ঊর্ধ্বমুখী
হেসে ফেললাম বেশ সজোরে ইউ রেকা বলে
এমনি কোথা থেকে এক ওয়েটার এসে বলে গেল এখানে শব্দ করা যাবে না ।