| কবিতা | খুঁতখুঁতে বস |
| কবি | নাশিদ ববি |
এ কেমন জীবন বল তো
আজ বাড়ির ঝি
সকাল থেকে গভীর রাত
চলে পরিছন্ন কাজগুলি !
একটুও পায়নি অবসর
শুনি তাড়াতাড়ি হারি আপ
শিং মাছ কই মাছ
আরও দেখি ছোট মলা মাছ !
হাতের ছাল উঠে গেল
প্রাচীনকালের নিয়ম মেনে
পাতিলের কালি তুলি
ছাই আর পচা সাবান দিয়ে !
ঘরখানি ভীষণ বড়
একা হাতে মুছি যে
শুচিবায়ু রোগী সে বলে
সূগোই সুগোই খুব ভালো হে !
একটু বাদে বাদে দেয়
গরম পানি খেতে
পেটের নাড়িভুঁড়ি বলে উঠে
গরমে ফাঁপিয়ে উঠে কোভিড কালে !
খাবারের আবদার
একেক রকম লিস্টি দেয়
দাঁড়িয়ে দাঁড়িয়ে
দেখার স্বভাব খুঁতখুঁতে বসের ।
কত কাজ করি যে
গাধার কাটুনি একেই বলে
পরিছন্ন কাজ বেশি
শুচিবায়ু রোগীর কথা বেশি ।