| কবিতা | খানার টেবিল |
| কবি | নাশিদ ববি |
| কাব্যগ্রন্থ | কাল্পনিক লেখা কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি । |
| সময় | ভোজনের পড়ে |
| উৎসর্গ | পেটুক স্বামী |
| লিখার স্থান | খাবার টেবিল |
| সম্পৃক্ততা | দাওয়া নিয়ে কাণ্ড |
সব দাওয়াতে যাওয়া চাই
সকলের সাথে খাওয়া চাই
পেটে বুঝি জায়গা নাই
হের পরও লইব বেবাগ তরকারি
ঘন চর্বির দেয়াল ভরে আছে
পেটের ভিতর
সবই সমান উপর নিচ একই রকম !
আহা ছোঁচা পেটুক স্বামী
একলা বসব টেবিলে
দুখানা চেয়ার লইয়া
সকলের থালা দেখবো আর কইব
আমারে কম দিও না কইলাম
মুই কিন্তু মেলা খাই ।
উপদেশ দিবো হোগল রে
শোনো কম খাইবা
বেশি খাওন ভালা না
বইতে উড়তে পারবা না !
হের পড় দেখছি হেঁশেল ঘরে
মৌ মাছির লাগান উড়ে আর উড়ে
একবার এই হাড়ি
ওই হাড়ি নাড়াচাড়া করে
দিলু বুঝি ঘুঁটা
সব শেষ ভর্তা !
পেটের মধ্যে রাক্ষস নাচে
যা খাবি খাইয়া যা !
রসে মিষ্টান্ন আর দই
সবই খাইছে একলা !
অকর্মের ঢেঁকিরা
এরে ডাকে ওরে ডাকে
সবই ক্ষুধার্ত বেজীর দল
দাওয়াতে আইয়া দুর্নামে থাকে
সাজনে বাহার দেখছি
বুঝছি সবই ছোঁচা আর অল্প বুদ্ধিওলা ।
খায় জন্মের খানা পিনা
ছোঁচা আর ছোঁচা
এক হাড়ি চাউল
এক বারে খায় ছোঁচারা ।
নিজের দোল নিজে পিটায়
আর কত কাইবা
ভাই রে ভাই আর যাই না
গেলে খাওনের টেবিলে ভক্তি আসে না ।
বউটি তাহার ভীষণ শুকনা আর দুষ্টের সেরা
দেখেছি তাকে খুব কাছ থাইকা
মিটিমিটি হাসে আর কহে কি তামাশা !
শোনো প্লিজ আর খেও না ,এবার একটু থামো !
চিমটি কেটে বলে বাসায় বাকিটা নিয়ে চল সকলে মিলে খায় কেমন !