কবিতা কবিতার লাভগুরু
কবি নাশিদ ববি
সময় (মে ২০২২,সকাল )
লিখার স্থান কফির দোকান
1/5 - (1 vote)

দেখেছিলাম তাকে কোন এক মিটিং এ
মিষ্টি সুরেলা কণ্ঠ বুঝি বড় ন্যাকামি লাগে
দুষ্টের সেরা আবার ভীষণ চুপচাপ
এক রূপে বহুরূপে থাকে ।

দেখে তারে সেই সেরকম লাগে
শিয়ালের চেয়ে ভীষণ চালাক সে
তাই বলে দুই চালাকের মিল বন্ধন
এভাবেই ঘটে আকস্মিক রোমান্টিক ভালোবাসা ।

প্রেমের পূজারি সে
যারে পায় তারে ধরে
কি সাঙ্ঘাতিক রূপবতী সেও ভগবানই জানে ।
গোলাপের বাগানে বুঝি কাঁটা বেশি থাকে ।

কমেডির আড্ডাখানায় হাসাহাসি চলে
চিনে বাদাম আর ঝালমুড়ি
আর গরম গরম কফি
গল্পের মশগুল রমণীরা
কে কি কিনল সেসবই বলে
ভীষণ বিরক্ত লাগে
সটাং করে মুখ বলে ফেলি তাকে লোভী ছোঁচা
চুপ মেরে যায় যায় তারা
দেখি আড় চোখে
কপালের ভাঁজ গুলো স্পষ্ট হয়ে থাকে
বুঝি সে ভীষণ চিন্তিত কি করবে তাই ভাবে ।

কি গো সুন্দরী এসেছ নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছায়
ঠিক যেমন বাংলা সিনেমার ভিলেন মার্কা কথা শোনা যায়
রঙ মঞ্চে নতুন নাটক হবে
কি করে তার মান ভাঙ্গাই এই জীবন যে পেরিয়ে যায়
ভীষণ ভালোবাসি সেকি তা না বুঝিতে পায়
লিখি কবিতা তারে মনে করে
মুখে বিকট হাসি বার বার ঝরে পড়ে
হারায়ে মিলিয়ে যায় অজানা ভুবনে
তবে তুমি ভীষণ রোমান্টিক সে এই মন জানে ।
কি গো প্রেমিক লাভার বয়
হবে নাকি এক কাপ সাথে
কোন এক বনের পথে যদি ডাকো মনে মনে
রম্য কথার ছন্দে সে থাকে
মাঝে মাঝে পড়ি প্রবাদ বচন বানরের গলায় কি সুন্দর মুক্তোর মালা সাজে
আচ্ছা প্রবাদের নিখুঁত প্রয়োগ করা ভীষণ কঠিন কাজ
ত্রিভুজ প্রেম কাহিনী চলে ।

কাগজ আর কলম আড় গণিতের বই নিয়ে বসে থাকি আর ভাবি
কি করে কাঁটার ঘড়ি তাড়াতাড়ি ঘুরে
ভাবি আকাশের তারারা কোথায় যায় হারিয়ে
ধরে ধরে হাতে দিলাম ছোট মণি কপালে
ভালোবাসা আসে আর যায় বল দেখি
বৃত্তের কয়টি তল থাকে ?

কবিতার লাভগুরু যখন বিজ্ঞানের ঘরে বসে থাকে
সাহিত্য আর বিজ্ঞান এক সাথে চলে
বিজিবিজি লাগে যখন বুঝি সে থাকে মনের ভিতরে পরম আদরে
থাক সে তার পথে ভালোই তো আছে সে ।
হাই তোলে ঘুম আসে লেখা এখানে শেষ করে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted