কবিতা একজন সুদর্শন কেউ এসেছে এই শহরে
কবি নাশিদ ববি
সময় ১৮ মে ২০২১
উৎসর্গ রাইদা জামান কে
লিখার স্থান টোকিও
সম্পৃক্ততা অনুভূতি
Review This Poem

এই প্রবাসজীবনে হাজারো লোকের ভিড়ে যদি দেখা হয়ে যায় কোন দিন
ঠিক করেছি চিনবো না তোমায়
ভেবেছ আমি ভালো নেই
আছি বেশ ভালো বিন্দাস
কথা দিয়েও কথা রাখতে পারনি তুমি
বিদেশে পড়ার কথা বলে চলে গিয়ে ছিলে
আবার দেশেও এসেছিলে ,আমাকে জানাও নি
প্রোফেসরের মেয়েকে বিয়ে করে দেশান্তরিত হয়ে গেলে গোপনে
শুনেছিলাম তোমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে
রাজকন্যা আর রাজত্ব সবই পেয়েছ লোভী
আমাকে বিয়ে করলে তোমার লাভের চেয়ে ক্ষতিই বেশি হত
লোভী পুরুষ , খুবই ভয়ংকর ধরনের লোভী পুরুষ তুমি
খুব কেঁদেছিলাম , এটাই তো স্বাভাবিক তাই না
হৃদয়ের ঘা শুকাতে একটু সময় লাগল যা
তবে তোমাকে কখনও ক্ষমা করবো না
একটা টেক্সট করেছিলে ক্ষমা করার জন্য
বলেছিলাম আমি ভুলে গেছি
শুনে খুব খুশি হয়ে ছিলে
মিসেস জামাল বলছিলেন নতুন একজন সুদর্শন কেউ এসেছে এই শহরে
প্রথমে বুঝতে পারিনি কার কথা বলছেন তিনি
পরে অবশ্য তোমার ছবি দেখে তোমাকে চিনবে পারলাম
একই শহরে থেকেও অচেনা অপরিচিতদের মতো আচরণ করছি
হয়তো এটাই হবার ছিল
একদিন যাকে স্বপ্ন দেখলে
আরেকজনকে নিয়ে সংসার সাজালে
আর আজকে তুমি নিঃসঙ্গ একাকী জীবন করছো এখানে
সত্যি বড়ই আনন্দ হচ্ছে
জানো তো লোভে পাপ আর ধ্বংস
একসাথে অনেকের মন নিয়ে খেলার ফল
তুমি তোমার উপযুক্ত পুরস্কার পেয়েছ লোভী
আর কোন কষ্ট পেতে চাই না
প্লিজ আর ফোন বা টেক্সট করবে না
নিজেকে সাজিয়ে নিয়েছি নতুন ভাবে
নতুন সময়ের সাথে চলছি

guest
0 Comments
Newest
Oldest Most Voted