কবিতা নিদ্রিতাকে আমন্ত্রণ
কবি মুশফিক বরাত
সময় পহেলা মে, ২০২৩
লিখার স্থান দিনাজপুর
কবিতার বিষয় আশা, জীবনমুখী

পৃথিবীর সবচেয়ে বাকবিতণ্ডাহীন বাসায়
পৃথিবীর সবচেয়ে নীরব বাসায়
পৃথিবীর সবচেয়ে সুখী পরিবারে
যেখানে পাখিগুলো খাঁচা ছেড়ে
উড়াল দিয়েছে আকাশে।

যেখানে বদরের যুদ্ধে নামতে হয়নি প্রতিদিন প্রতিরাত
বাড়ি পেরুলেই ধূ-ধূ মাঠ, নীল আকাশ,
রোদে ঝলসানো ধানক্ষেত
একটু এগিয়ে গেলেই
আরাফাতের চায়ের দোকান সুমিষ্ট
বন্দীত্ব মেনে নিয়ে সারারাত একই
এলোমেলো কথোপকথন,
বাক‍্যালাপ-প্রেমালাপ।
তর্কাতর্কির ঝামেলা পোহাতে হয়না এখানে।

মনে রেখো-
যে বাড়িতে তর্কের ঝড় উঠেনি কোনোদিন
বৃষ্টিতে ভিজে ফিরে এসে আবারো
মেতে উঠতে হয়নি বিশ্রী বাক‍্যালাপে
এখানে-
মিষ্টি আলাপচারিতায় সবচেয়ে সুখী
মাকে নিয়ে অপেক্ষা করছে একজন
এমন একজন
শুধুমাত্র একজন।
যার ধৈর্য্য বাড়ছে কেবলি বাড়ছে
ক্রমশ অধীর-আকূল হয় অন্ধকারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments