| কবিতা | তুমি হতে পারো মনোবিহঙ্গম |
| কবি | মুশফিক বরাত |
| সময় | ১২.০৩.২০২২ |
| উৎসর্গ | আমার স্ত্রী ইসরাত আরাকে |
| লিখার স্থান | দিনাজপুর |
তুমি সাগর তীর ঘেষে হেঁটে চলো
ঢেউ আছড়ে পড়ুক তোমার বুকে।
গড়ে উঠবে টাইগ্রিস আর মেসোপটেমিয়ায় আমাদের বসবাস
শিরি-ফরহাদ হেসে উঠবে সহসাই
তুমি হতে পারো ব্যালে নৃত্যের কোনো ইরা।
দারুচিনি দ্বীপ মুখরিত হয়ে উঠুক পদচারণায়
যেমন হতে পারো কোনো নারী তেরেসকোভা
ঘন সাপের জঙ্গলে খুঁজে নিতে পারো অবহেলা-
সিরাজউদ্দৌলার ঘোষণা আসছে
আবারো বাংলা জয়ের।
বখতিয়ার খলজির মতো সতেরো সৈন্য নিয়ে উদ্ধারে
নামব বাঘের দ্বীপে
হেসে উঠবে কমল, শিউলি, টিউলিপ, জবা
গান গাইবে কোকিল বিহঙ্গম
তুমি হতে পারো মুঘল সাম্রাজ্যের ফর্সা নতুন রাণী
সাম্রাজ্যের সীমান্ত বাড়াতে বাড়াতে সাথী হবে মাছরাঙা।
নইলে গেটফুল হয়ে ঝরে পড়তে পারো আমার কাঁধে।