কবিতা জ্বলব আবার
কবি মুশফিক বরাত
সময় 21/09/2021
লিখার স্থান দিনাজপুর
সম্পৃক্ততা ভাষা আন্দোলন

সূর্যের রং নিভে যায়
শোষিতের আর্তচিৎকারে।
এই বাংলাদেশের সবটাই এখনো অপূর্ণ ;
দীঘিতে চিৎ হয়ে মরা মাছের মতো
একটা আস্ত নমুনা ভেসে চলছে
দিনের পর দিন।
কী লাভ বল?
কতটা দিন এভাবে একইভাবে
ভেসে বেড়াব আমরা?মূল
সমুদ্রে কখনো পৌঁছোব না?
মহান একুশ
তোমা হতেই আরম্ভ এই বাংলাদেশ
এরপর ৬২, ৬৯ তারপর ৭১।
এখন স্বাধীন।
কিন্তু আমরা জানি এখনো পরাধীন
এই বাংলাদেশ ;
বুর্জোয়ার দল ঘিরে ফেলেছে তোমাকে।
মাঝখানে অসংখ্য, অগণিত ভুখা, নাঙ্গা মানুষের
দুমুঠো ভাতের যোগান এখনো
দিতে পারেনি স্বাধীনতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments