কবিতা জ্বরতপ্ত ললাট
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ
1/5 - (1 vote)

নিরব,নিস্তব্ধ মৃত লাশের মতো নিথর, ঘুমন্ত শহর…
জানলার বাইরে ঝলসানো রুটি স্বরুপ চাঁদ ঝুলছে।
কিছু দূরে ট্রেন এর হৃদয়বিদারক চিৎকার শোনা যাচ্ছে।
এদিকে গা পুড়ে যাচ্ছে জ্বরে,
যেন ধরনী কাঁপছে থরথর করে।
নিস্তব্ধ রজনীর নিরবতা ভেঙে জ্বরের সাথে তুমোল যুদ্ধ,
ললাট যেন জলন্ত কোনো উনুনে বদ্ধ।

তেতে উঠা শরীর নিয়ে অর্ধমৃতের মতো জলপট্টি খোঁজে বেড়াই,
কিন্তু তোমার হাতের স্পর্শ নাই
শুধুই আধারের জয়গান।

তুমি চলে এসো এ দুপুর-রাতে,
জ্বরতপ্ত ললাটে জল দিতে

guest
0 Comments
Newest
Oldest Most Voted