কবিতা বলা যাক্
কবি মাহু মাহবুব
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, মৃত্যু

তুমি তো স্বভাবতঃই অবিশ্বাস্য
আর চূড়ান্ত বিশ্বাস্য আমি
তবে কেনো মুখ লাগে মরণের মূলে
দুখিমাধুরিনী ওই বোতলে চলিও
পায়ের রুস্তম ঝিংকু হলো নাতো
আদরে মাদুর রাগানো হলো নাতো আর
বিবিধে মোহিত ফিন্‌কি
তোকে আর তুই দেবোনা
বলবো বাব্‌ল

সাবানে ভুরু দেখি
ফর্সা ফুটো দেখি!

এক আকুতি কোতলের বন্ধন,
এ গুটনো মনে কি আর নটেগাছ গুঁজি?

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Nazia Hassan
Nazia Hassan
2 years ago

আহা! কি দারুন প্রকাশ!