কবিতা ডাস্টবিনের বাকোয়াজ কবিতাগুলা
কবি কৌশিক মজুমদার শুভ
Review This Poem

কী করলে তোমারে ভুইলা থাকা যায় ভাবতেছি, কোনোমতে খুঁইজ্জা পাইতেছি না,
ক্লান্ত লাগতেছে,
স্থবির গাছের মতোন দাঁড়াইয়া দাঁড়াইয়া বাঁচা গেলে ভালো হইতো,
শেফালি একদিন জিগাইছিলো- ‘পৃথিবীতে কেন আসছি আমরা?’
এই প্রশ্নের সমাধান খুঁজতে গিয়া গোটা একটা আয়ুষ্কাল শেষ হইয়া আসতেছে,
সমুদ্র শুকাইয়া আসতেছে,
এমাজন উজার হইয়া যাইতেছে,
পাখিরা হইতেছে বেঘর,
চাইরপাশে শুধু মানুষ আর মানুষ,
কী অসহ্য লাগতেছে সব!
কি করি! খাওয়া, ঘুম কিছুই ভালো লাগতেছে না,
আলো হাওয়া ভালো লাগতেছে না,
সিগারেট বিড়ি ভালো লাগতেছে না।
মানুষের আওয়াজ ভালো লাগতেছে না।
সবকিছু পর পর লাগতেছে,,
নিজের ছায়ারেও পারলে দূর কইরা দিতাম-স্রেফ একা!

ফটোকপির মতো একটার পর একটা দিন আসতেছে,
আমার বেডরুম ভইরা যাইতেছে দীর্ঘশ্বাসে, আসবাবগুলাও কেমন শ্বাপদের মতো অন্ধকারে তাকাইয়া আছে,
চোখের সামনে উল্টাপাল্টা হইয়া যাইতেছে সব।
কেমন অসহ্য এইভাবে বেঁচে থাকা-
স্বজন হারানো ট্রেনের মতো সব ছাইড়া যাইতেছে জীবন থাইকা-
পথ শিশুর মতো আমিও ছুটতেছি, নাগাল পাইতেছি না,
খাঁচা ছাড়া পাখির মতো তুমিও হারাইয়া যাইতেছো দূর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted