| কবিতা | গার্বেজ কবিতা |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
ভালোবাসলে এখনই বাসো এইমুহূর্তে-
কাল হয়তো নাও আসতে পারো-
অথবা ভালো লাগতে পারে অন্য কাউরে,
তাই ভালোবাসতে হবে, এবং এইমুঊর্তে।
যেন কোথাও কোনো চিন্তা নাই, কাজ নাই –
শহরের সব সমস্যার নিরঙ্কুস সমাধান হয়ে গেছে,
কোনো যানজট নাই, কোনো দুর্গন্ধ নাই,
কোনো সন্ত্রাস-ছিনতাই নাই,
সরকারি ও বিরোধী কোনো মারামারি নাই,
বাজারে কোনো দামাদামি সিন্ডিকেট নাই-
গরিব ধনী হইছে, আর ধনীরা গরিব হয়ে একই কাতারে নেমে আসছে-
কেউ আর বলতেছে না “লড়াই লড়াই লড়াই চাই…
এখনই সময়, তাই ভালোবাসো, সময় নষ্ট কইরা কি লাভ?
কাল তো নাও আসতে পারো,
কাল তো আমারে নাও লাগতে পারে ভালো-
সুসময় হইয়া যাইতে পারে দুঃসময়।
ভাবাভাবি বাদ দাও-
আমার কোনো ছয়-এগারো দফা নাই, কোনো দ্বিধা দ্বন্দ নাই-
এই মুহুর্তে ভালোবাসতেই হবে।