| কবিতা | আরেকটা জীবন কেটে যাক প্রেমহীন জলে |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কাব্যগ্রন্থ | একটি ধূমকেতু ও কয়েকটি বিশ্বযুদ্ধ |
| সময় | মার্চ, ২০১৭ |
| লিখার স্থান | খুলনা |
| কবিতার বিষয় | প্রেম |
আবার এসে গেছে প্রেম-
আরো কয়েকটা রাত কেটে যাবে নির্ঘুম ;
রাস্তা আর ফুটপাত জুড়ে- নিরিবিলি গাছটার সাথে।
বারান্দা -ছাদে ধুলোমাখা জুতোর ছাপ; এবার দিন কাটবে চিলেকোঠায়,সিঁড়িঘরে-
টিকটিকি,তেলাপোকার সঙ্গম দেখে,
অংকের খাতাগুলো ভরে যাবে- অর্থহীন কাটা-কুটি।
হাতে হাতে শক্তি -জীবন-হিকমত-রুদ্র;
ওলটপালট জীবন;
কেটে যাবে মোজার্টের অপেরায়,
ছাদে দাঁড়িয়ে- রাস্তায় মাথা গুনে ।
আসছে শ্রাবণ-আরো কয়েকটা দিন চলে যাবে প্রেমহীন বর্ষায়- ছাতাহীন ভিজে ।
