| কবিতা | চলো ভিজি বৃষ্টিতে |
| কবি | কামরান চৌধুরী |
| কাব্যগ্রন্থ | নিশিরাতে কাব্য-যৌথকাব্যগ্রন্থ |
| সময় | ৩ জুন,২০১৯ |
| লিখার স্থান | চট্টগ্রাম। |
তোমার শহরের জমানো মেঘ
আমার শহরে এসে—
আকাশ ভারী করে,
শুরু হয় ভারী বর্ষণ।
সেই বৃষ্টির ঝুপঝুপ শব্দ
আমার কানে এসে বলে যায়—
তুমি নাকি আজ বৃষ্টিতে ভিজবে?
ভিজবে তো?
আমাকে বৃষ্টিতে ভেজার
সঙ্গী করে নিও,
একসাথে ভিজবো,
এইতো বৃষ্টি এলো বলে।