| কবিতা | শিক্ষিত হও |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ২৭/০৭/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
শিক্ষিত হও খোকা সোনা
দূর করো সব কালো,
আঁধার ভেদে ছিনে আনে
ধরার বুকে আলো।
অজ্ঞতার ওই কালো ছায়া
দূর করিবে তুমি,
মাতৃ সম তোমার খোকা
মাতৃ জনম ভূমি।
জাগাবে হে নবীন সমাজ
দেখাবে আলোর মেলা,
যা দেখে সব খেলবে সদা
নতুন আলোর খেলা।
পৃথিবীর সব জরাজীর্ণ
কাটাবে যে খোকা,
বৃথা সময় নষ্ট করলে
হবে তুমি বোকা।
নতুন নতুন স্বপ্ন গুলো
নিবে তুমি কিনে,
তোমার কাছে আসবে সবে
স্বপ্ন কিনতে দিনে।
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ