কবিতা রতির ক্ষতি
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৩ /০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

পরম পিতা রতির মিতা
করছে ক্ষতি সবে
আপন পরে সকলে মরে
বাড়লে অতি তবে।

জীবন খসে খারাপ রসে
হয়ে যে জ্ঞান হারা
খুশিতে যারা আত্মাহারা
প্রাণ দেয় যে সারা।

রতির যাদু শিখায় সাধু
প্রেমের কথা বলে
ভবের হাঁটে তুমি খাটে
শিক্ষা নিয়ে চলে।

সবার প্রাণে রতির টানে
আঁধার নেমে আসে
রতির খেলা রাতের বেলা
নর নারীরা ভাসে।

রতি দমন করো এমন
নইলে মরে যাবে
জীবন রথে সঠিক পথে
শাস্তি তবে পাবে।

৫+৫/৫+২

guest
0 Comments
Newest
Oldest Most Voted