কবিতা রঙ্গভঙ্গ
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৮/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

আমার বাড়ি কাঁচের চুড়ি
আছে তবে ভূরি ভূরি
হয়ে গেছে কালকে চুরি
তা নিয়েছে কানা বুড়ি।

চুরি করা বুড়ির পেশা
রাতে বেলা করে নেশা
অবাধ তাহার মেলামেশা
পর জিনিসের প্রতি রেষা।

চুরি করে বাড়ি করে
নিজের মতো পথটি ধরে
নিজের স্বার্থে নিজের তরে
পাপে পাপে গেছে ভরে।

গ্রামের ভিতর সেরা বাড়ি
চুরি করে বড় গাড়ি
আছে তাহার চাঁদে হাঁড়ি
মিষ্টি কথা মুখে তারি।

চুরি করে জীবন চলে
নানা খেলার ইচ্ছে ছলে
বাড়ি আনে নানা ফলে
মিথ্যা আশা করে বলে।

৪+৪/৪+৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted