| কবিতা | মৃদুস্বরে হাসি |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ০৮/০৭/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
ছেলেবেলায় শুনেছি যে
কত হাসির কথা
সেই হাসির কি কথা বলা
যাবে যথা'তথা।
মৃদু হাসি আছে মুখে
হাসি কত প্রকার
জনে জনে আমি বলি
আছে হাসির আকার।
কারো মুখে অট্টহাসি
কারো মুখে মৃদু
কোন হাসিতে বলো আছে
দৃষ্টিকারা জাদু।
তেমন হাসি মুখ ওই আমি
কিনতে চাই যে তবু
এমন হাসি মুখ'কি ধরায়
পাওয়া যাবে কভু।
মৃদু হাসি মুখে আছে
তারে লাগে ভালো,
হোক না ধরার বুকে তিনি
খুউব খুউব কালো।
৪+৪/৪+২