কবিতা মা পরম
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০১ /০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

২+৪+৪+৪

মাগো আমার জান্নাত
হলে তুমি সবার সেরা,
মায়া জালে তোমার
মনটা থাকে সদা ঘেরা।

তোমার স্নেহের সাথে
নেই তুলনা কারো কভু
মাকে আমরা সবাই
বাসবো ভালো পণ যে তবু।

তোমার পরশ পেয়ে
ধন্য আমি মাগো ভবে
তুমি খুশি থাকলে
সহজে স্বর্গ মিলবে তবে।

সুখে দুখে সদা
থেকো মাগো পাশে পাশে,
বলো পৃথিবীতে
কারো দায়ে কে'যে আসে।

জীবন সংগ্রামে যে
মাগো একলা লড়তে হবে,
তুমি পাশে থাকলে
যাবে কেটে বাঁধা সবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted