কবিতা বিষাক্ত প্রেমিকা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০১/০৯/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ
3.3/5 - (3 votes)

১০+৮ অক্ষরবৃত্ত ছন্দ

তুমি ছিলে মোর মূল প্রেম তুমি ছিলে মোর শেষ
ইচ্ছে ছিলো তোমারে নিয়ে-ই জীবন কাটাবো বেশ।
মিথ্যা আশা ভালোবাসা বুকে কষ্টের বহতা নদী,
সুখে রবো তো ধরার বুকে পাশে থাকো তুমি যদি ।

মিথ্যা আশা দিয়া তবে তুমি করিলে ওই ছলনা
তোমা দেখে মনে হয় তুমি যে ছিলে মিথ্যা ললনা।
কথায় কথায় বলতে যে থাকবো তোমার সাথে
ক্ষুদ্র স্বার্থের জন্য যে হাত রেখেছো অন্যের হাতে।

টিউশন করে তোমা আমি দিতাম প্রচুর টাকা
তোমা ছাড়া আমার জীবন লাগে শুধু ফাঁকা ফাঁকা।
মনের সুপ্ত আশা জাগ্রত করিলে তুমি যে মোর,
ইচ্ছে জাগে থাকবো যে তোমা মনে দিবানিশি ভোর।

অন্যের ঘরের ঘরণী যে তুমি বুকে বড় কষ্ট
ইচ্ছে করে তুমি তো- ই মোর স্বপ্ন করিল যে নষ্ট।
বসে বসে ভাবি আমি শুধু সেই কথা গুলো তবে
প্রেম বিরহ অনলে পুড়ে হৃদয় খানা-ই ভবে।

হৃদয়টা পুড়তে পুড়তে হয়ে গেছে তবে ছাই
কষ্টের কথা বলবো কাকে তেমন মানুষ নাই।
বিষন্নতায় মোর জীবনে নাহি কোনো তবে সুখ
তোকে ছাড়া মোর জীবনে যে শুধু কষ্ট আর দুখ।

নিখুঁত তোর অভিনয়ে যে পেয়েছি খুব-ই ধোঁকা
যুগ অনুযায়ী ছিলাম রে আমি শুধু ওই বোকা।
সেই সুযোগ নিয়ে রে তুই ছলনা করে তো গেলি
তোকে বিহীন জীবন মুখে দীর্ঘ শ্বাস তবে ফেলি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted