কবিতা বিবাহ
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১২/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৬+৬/৬+৫ মাত্রা বৃত্ত ছন্দ

জিনা ব্যভিচার সমাজ থেকেই
দূর করতে সবাই চাও
সাবালক ছেলে মেয়ে হলে পরে
তাদের বিবাহ তবেই দাও।

তাহলে সমাজ থেকে কমে যাবে
জিনা ব্যভিচার অবৈধ প্রেম,
জীবন নদীতে শুরু করবে যে
নতুন নতুন স্বপ্ন গেম।

ধরার বুকতে নানা ব্যভিচার
দেরিতে বিবাহ এর জন্য,
যৌবন প্রাপ্ত হলে পরে মনে
তাড়াতাড়ি করে বিবাহ ধন্য।

বিবাহ তো হলো আল্লাহ বিধান
মেনে চলো এটা ধরার সবে,
আল্লাহ বিধান ভঙ্গ করলে
শাস্তি পাবো তো সবে ও তবে।

বিবাহ করলে তবে পাপাচার
হয় না তো এই ধরার বুকে,
সবাই তো কভু আল্লাহ বিধান
মানো তাহলে ই থাকবে সুখে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted