কবিতা বারিধারা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১২/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৮+৭/৬ (বিশাখ পয়রা)

আকাশটা ঘন মেঘে /ডেকে আছে কভু রে
ডেকে আছে কভু,
নদীনালা খালে বিলে / জলে থৈথৈ তবু রে
জলে থৈথৈ তবু।

বারিধারা অবিরাম / চলে শুধু চলে রে
চলে শুধু চলে,
কদম কেয়া ফুলকে / বর্ষা রানি বলে রে
বর্ষা রানি বলে।

দেয়ার ডাকে সবাই / ঘরে মধ্যে থাকে রে
ঘরে মধ্যে থাকে,
ময়ূর নাচের সদা / পুচ্ছ লুকে রাখে রে
পুচ্ছ লুকে রাখে।

বৃষ্টির দিনে ব্যাঙের/ মনোরম হাঁকে রে
মনোরম হাঁকে,
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে / মন খুলে ডাকে রে
মন খুলে ডাকে।

কচুরিপানা জলে /জলে সদা ভাসে রে
জলে সদা ভাসে,
নদীনালা খালে বিলে / নানা দব্য আসে রে
নানা দব্য আসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted