কবিতা পিতা পরম মিতা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১১/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

বৈদিক সনেট

বাবা-ই আমার ভালো খেলা সাথী
বাবা দিবারাত্রি স্বপ্ন বলে কত
জীবন চলার পথে বাধা আসে
আছে মোরে বাবা নাহি বন্ধু অত।

মনের সকল আমার যে কথা
আমি বলি বাবা তুমি হলে আলো
জীবন সুখের উল্লাস কাঁপানো
তুমি হলে মোরে সবে থেকে ভালো।

বাবা তুমি আমা মনে
স্বপ্ন দিলে ক্ষণে ক্ষণে
তোমাকে যে আমি কত ভালোবাসি।

বাবা যে আমার আঁখি
সদা তার আশায় থাকি
তোমাকে যে পেয়ে ইচ্ছে খুশি হাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted