কবিতা নিয়ম মানো
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৫/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

মৃত্যুর খেলা দেশটা জুড়ে
প্রতিদিনে বাড়ছে,
নিয়ম কানুন নাহি মানে
মৃত্যুর কাছে হারছে।

জনমনে নেতিবাচক
লেগে আছে কথা,
এমন কথা যায় না বলা
ওই না যথা তথা।

দেশের আইন ভাঙে যারা
মিত্র নয়তো তারা,
আইন ভাঙার সাজা পায় যে
ভাঙে আইন যারা।

করোনার ওই সময় তবে
আতঙ্কে সব আছে,
কেমন করে ভাইরাস থেকে
ধরার মানুষ বাঁচে।

নিয়ম কানুন মেনে চলো
দেশের মানুষ সবে,
ভয়াল কালো ভাইরাস এসে
প্রাণটা কাড়ে তবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted