কবিতা দেশের জন্য
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৫/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

আসুক যতোই ঘাত প্রতিঘাত
আসুক যতোই ঝড়
দেশের জন্য লড়বো মোরা
করবো নাকো ডর।

আপন দেশে পরের শাসন
মানবো না'রে ভাই
আপন দেশে আপন শাসন
করতে মোরা চাই।

আপন দেশে পরের বিধান
মানতে কষ্ট হয়
পর তাড়াতে লড়তে হবে
যোগ্য নেতা কয়।

দেশকে মুক্ত করতে হবে
দেশই হলো মা
তার গর্ভে যে জন্ম মোদের
মোরা যে তার ছা।

মনে আছে ভাই যাদের ডর
থাকবে দাস তাই
ঐক্য গড়ো বাঙালি সব
অন্য উপায় নাই।

৪+৪/৪+১

guest
0 Comments
Newest
Oldest Most Voted