কবিতা তাল গাছ ও বাবুইপাখি
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০১/০৯/২০২১
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

৫+৫/৫+২

তাল পেকেছে তালগাছেতে
দেখতে লাগে ভালো,
পাকা তালটা দেখায় তবে
খুউব বেশি কালো।

তালের গাছে বাবুই পাখির
সুনিপুণ যে বাসা,
গগন ছোঁয়া তালগাছকে
দেখতে লাগে খাসা।

ঝড়ের দিনে বাতাসে দোলে
বাবুইপাখি সব,
তখন করে বাবুই পাখি
ভালোয় কল'রব।

বাবুইপাখি শিল্প পাখি
নিখুঁত তার কাজ,
তালগাছেতে বাসা তাদের
অন্য গাছে লাজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted